× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানাডার আলবার্টায় তীব্র দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ০৭ মে ২০২৩ ১১:৫৫ এএম

দাবানলে আলবার্টার ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ হাজার একর) বনাঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

দাবানলে আলবার্টার ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ হাজার একর) বনাঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। ছবি : সংগৃহীত

তীব্র দাবানলের কারণে কানাডার পশ্চিমাঞ্চলের প্রদেশ আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বিপজ্জনক অঞ্চলে থাকা ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রদেশজুড়ে ১০০টিরও বেশি স্থানে দাবানল দেখা দিয়েছে। প্রবল বাতাসের ধাক্কায় অনেক স্থানে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আলবার্টার প্রাদেশিক প্রধান ড্যানিয়েল স্মিথ এই পরিস্থিতিকে ‘অচিন্তনীয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

স্মিথ জানান, ১ লাখ ২২ হাজার হেক্টর (৩ লাখ ১ হাজার একর) বনাঞ্চল এরই মধ্যে পুড়ে গেছে। এ ছাড়া প্রদেশটির এডসন শহরের সব বাসিন্দাকে শহর ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ৮ হাজারেরও বেশি মানুষের বাস এডসন শহরে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ডেট্রন ভ্যালি, এর অবস্থান প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে। এ ছাড়া ভ্যালির ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্সলেক এলাকায় ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।  

পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার এবং এয়ার ট্যাঙ্কার আনা হয়েছে। এডমন্টনের এক্সপো সেন্টারে ১ হাজারেরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এ ছাড়া আরও অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে। ফেডারেল সরকারও সহায়তার প্রস্তাব দিয়েছে।

আলবার্টা কানাডার প্রধান তেল উৎপাদনকারী প্রদেশ। তবে এখন পর্যন্ত তেলক্ষেত্রগুলোতে কোনো বিপদের খবর পাওয়া যায়নি।

 

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা