× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মে ২০২৩ ১৩:৪২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৩ ১৫:১১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের নেতাদের পাশাপাশি ভারতীয় ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সপ্তাহান্তে সৌদি আরব সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসিতে বৃহস্পতিবার (৪ মে) দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এ সপ্তাহের শেষ দিকে আমি সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে বৈঠক করব।’

২০২২ সালের জুলাইয়ে বাইডেনের সৌদি আরব সফরের পর থেকে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেওয়ায় সুলিভান রিয়াদ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও দেশ দুটি সম্প্রতি সুদানের সংকটসহ অনেক ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে।

সুলিভান বলেন, ‘আমার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত এবং ভারতীয় কর্মকর্তারা বৈঠকের জন্য সৌদি আরবে আসবেন, যাতে আমরা নয়াদিল্লি এবং উপসাগরীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং বাকি অঞ্চলের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা করতে পারি। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত বছর স্বাক্ষরিত ব্যাপক অর্থনৈতিক অংশীদারির মাধ্যমে ওই সহযোগিতার ক্ষেত্র জোরালো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের কিছু অত্যন্ত বাস্তব উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোয় আমরা এ অঞ্চলে যা দেখেছি তার থেকে এটি ভিন্ন হবে।’

যুক্তরাষ্ট্রের কৌশল বিষয়ক বক্তব্যে সুলিভান বলেছেন, সপ্তাহান্তে আলোচনার সময় ইয়েমেনের সংঘাত একটি ‘তাৎপর্যপূর্ণ বিষয়’ হবে। যুদ্ধের অবসান ঘটাতে একটি রোডম্যাপে কাজ করার জন্য তিনি সৌদি উদ্যোগের প্রশংসা করেন।

জাতীয় নিরাপত্তার বিষয়ে বাইডেনের শীর্ষ সহযোগী সুলিভান মধ্যপ্রাচ্যের ইস্যুতে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং তিনি এ অঞ্চলের প্রতি ওয়াশিংটনের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘এ কৌশল পাঁচটি মৌলিক উপাদানের ওপর ভিত্তি করে। সেগুলো হচ্ছে অংশীদারি, প্রতিরোধ, কূটনীতি এবং সংঘাত নিরসন, একীকরণ ও মূল্যবোধ গড়ে তোলা।’

সূত্র : দ্য জাকার্তা পোস্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা