× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রিজভূষণের পদত্যাগের দাবি তুললেন প্রিয়াঙ্কাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:১৭ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৫৩ পিএম

কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : হিন্দুস্তান টাইমস

কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের দিল্লির যন্তরমন্তরে শনিবার (২৯ এপ্রিল) কুস্তিগীরদের প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

সেখানে প্রতিবাদরত কুস্তিগীরদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। 

প্রসঙ্গত, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নারীদের যৌন হেনস্তার অভিযোগ আনা হয়েছে।

তাকে পদ থেকে সরানোর দাবিতে তাই সরব হয়েছেন কুস্তিগীররা। 

এদিকে কুস্তিগীরদের প্রতিবাদ মঞ্চ থেকে ব্রিজভূষণ সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন কংগ্রেসের প্রিয়াঙ্কাও। 

সেই সূত্র ধরে, বিজেপির অমিত মালব্যও তাকে পাল্টা আক্রমণ করে আসামের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস বিভির ইস্যু মনে করিয়ে দেন।

উল্লেখ্য, শ্রীনিবাসের বিরুদ্ধে আসামের কংগ্রেসের নেত্রী অঙ্কিতা দত্ত অভিযোগ করে বলেছিলেন, টানা কয়েক মাস ধরে তাকে যৌন হেনস্তা করছেন শ্রীনিবাস।

অঙ্কিতা সদ্য এই ইস্যুতে রাহুল গান্ধীরও সঙ্গে দেখা করে তার অভিযোগ জানান। 

এরপর অঙ্কিতাকে কংগ্রেস থেকে দলবিরোধী কাজের অভিযোগে 'ছাঁটাই' করা হয় বলে মন্তব্য করেছেন বিজেপির অমিত মালব্য। 

টুইটে অঙ্কিতার টুইটের স্ক্রিনশট তুলে বিষয়টি নিয়ে কংগ্রেসকে খোঁচা দেন অমিত মালব্য।

উল্লেখ্য, আসামের দিসপুরে গত ১৯ এপ্রিল শ্রীনিবাসের বিরুদ্ধে অভিযোগ করেন অঙ্কিতা। 

সুত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা