× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুশ যুদ্ধবিমানের গতিরোধ করল জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম

জার্মানির বিমানবাহিনী লুফটওয়াফে পোস্ট করা রুশ সামরিক বিমানের ছবি। ছবি : সংগৃহীত

জার্মানির বিমানবাহিনী লুফটওয়াফে পোস্ট করা রুশ সামরিক বিমানের ছবি। ছবি : সংগৃহীত

বাল্টিক সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় রাশিয়ার তিনটি সামরিক বিমানের গতিরোধ করেছে জার্মানি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় প্রবেশে বাধা দেওয়া হয় ওই বিমানগুলোকে।

বুধবার (২৬ এপ্রিল) এ তথ্য জানায় জার্মানির বিমানবাহিনী লুফটওয়াফে।

এক টুইটবার্তায় এই বাহিনী জানিয়েছে, জার্মানি ও ব্রিটেনের পাঠানো ইউরোফাইটার জেট রাশিয়ার দুটি সুখোই সু-২৭ যুদ্ধবিমান ও একটি ইলিউশিন আইল-২০ বিমান শনাক্ত করে। তারা ওই রুশ বিমানগুলোর বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছে।

রাশিয়ার সামরিক বিমান দেশটির মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদে নিয়মিত টহল দিয়ে থাকে। যে কারণে এই অঞ্চলে রাশিয়ার বিমানের গতিরোধের মতো ঘটনাও স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

চলতি মাসের শুরুতেই জার্মানি ব্রিটেনের কাছে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের দায়িত্ব হস্তান্তর করেছে। এদিকে লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার নিজস্ব যুদ্ধবিমান না থাকায় ন্যাটোমিত্ররা তাদের আকাশসীমা সুরক্ষা দিতেও আহ্বান জানিয়েছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা