× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকা ডুবে লিবিয়ার উপকূলে ভেসে এসেছে ৫৭ মরদেহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৩:১৬ পিএম

ভূমধ্যসাগরের উপকূলে ৫৭ জনের মৃতদেহ ভেসে এসেছে। ছবি : সংগৃহীত

ভূমধ্যসাগরের উপকূলে ৫৭ জনের মৃতদেহ ভেসে এসেছে। ছবি : সংগৃহীত

লিবিয়ার পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরের কাছে ভূমধ্যসাগরের উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৫৭ জনের মৃতদেহ ভেসে এসেছে। এর মধ্যে শিশুও রয়েছে।

ডুবে যাওয়া নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ২টায় ইউরোপের উদ্দেশে রওনা হওয়া একটি নৌকায় আরোহী ছিলেন প্রায় ৮০ জন।

উপকূলরক্ষী কর্মকর্তা ফাথি আল-জায়ানি জানান, পূর্ব ত্রিপোলির কারাবুলি থেকে এক শিশুসহ ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবিতে মৃত অভিবাসনপ্রত্যাশীরা পাকিস্তান, সিরিয়া, তিউনিসিয়া ও মিসরের নাগরিক বলেও জানান তিনি।

ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় শহর সাবরাথার রেড ক্রিসেন্টের একজন ত্রাণকর্মী বলেন, লিবিয়ার উপকূলে একটি নৌকাডুবির পর বিগত ছয় দিনে কর্তৃপক্ষ ৪৬টি মৃতদেহ উদ্ধার করেছে।

এই ত্রাণকর্মী আরও জানান, আগামী দিনে আরও মৃতদেহ ভেসে আসতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা চলতি মাসে জানিয়েছে, ২০২৩ সালের প্রথম দিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার সময় ৪৪১ জন ডুবে যান। গত ছয় বছরের হিসাবে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটিই।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা