× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১০:৩৬ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১২:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ৩। ভূমিকম্প আঘাত হানার পর দ্বীপজুড়ে সুনামি সতর্কতাও জারি করা হয়।

স্থা্নীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ৩টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর কয়েকবার আফটার শকও অনুভূত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের দুই ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

সুমাত্রার পশ্চিম উপকূলের পাদাঙের শহরের বাসিন্দারা জানান, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। মাঝরাতেই তাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

হেন্দ্রা নামে এক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি সুনামি আসছে, তাই দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছি। এখানে আমার পরিবার ছাড়া আর কিছুই আমরা সঙ্গে করে আনিনি।’

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে ভূকম্পন অনুভূত হলে দ্রুত উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, মেনতাওয়াই দ্বীপপুঞ্জের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটি ভূমিকম্প উৎপত্তিস্থলের সবচেয়ে কাছাকাছি অবস্থিত এলাকা।

এর আগে ২০০৯ সালে পাদাঙে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এতে আহত হয়েছিল আরও বেশি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

রি অব ফায়ারকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ ভূমিকম্প বলয়। আর এ বলয়ের অংশ হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূকম্পন অনুভূত হয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা