× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিতে থাকুন, প্ররোচনায় পা দেবেন না : ঈদ শুভেচ্ছায় মমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১২:৩৫ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৩:১৯ পিএম

তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ এপ্রিল সকালে কলকাতার রেড রোডে। ছবি : সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ এপ্রিল সকালে কলকাতার রেড রোডে। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকালে রেড রোডে ঈদ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির বার্তা দেন। 

অনুষ্ঠানে মমতা বলেন, সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় যাতে অশান্তি হয়, তার চেষ্টা করছে বিজেপি সরকার। কোনোভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করব না।

দেশের সংবিধান ও ইতিহাস বদলানোর অভিযোগ এনেও কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, লোকতন্ত্র চলে গেলে সব চলে যায়। আজ দেশের সংবিধান ও ইতিহাস বদলে যাচ্ছে। যা খুশি করা হচ্ছে। তারপর এনআরসি আনার কথা বলেছে। কিন্তু আমি ওসব কিছু হতে দেব না। আমি মাথা ঝোঁকাব না। ভরসা রাখুন। আমরা লড়াই করব, ভয় পাব না।

আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রীতির বার্তা দিয়ে মমতা আরও বলেন, কেউ যদি মনে করেন মুসলিম ভোট ভেঙে দেবেন, তা সম্ভব নয়। পাশাপাশি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রের ক্ষমতা বদল করতে সকলকে ভোট দেওয়ার আরজিও জানান তিনি।

একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মতো সম্প্রীতির বার্তা দেন অভিষেকও। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভালো হবে না বলে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপও দাগেন। অভিষেক বলেন, যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে। ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে ঈদ পালন করা হয়, তার কি কোনো ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়। শরীরে যে রক্ত বইছে, তারও কোনো ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনো ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকি সব রাজ্যের থেকে আলাদা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা