× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জালিয়াতির মামলায় দীর্ঘ জবানবন্দি দিলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১১:১০ এএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩ ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

নিউইয়র্কের একটি দেওয়ানি ব্যবসায়িক জালিয়াতির মামলায় গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কয়েক ঘণ্টা সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে গত সপ্তাহে ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের তরা পৃথক একটি মামলায় ম্যানহাটনের আদালতে জবানবন্দি দিয়েছিলেন ট্রাম্প।

প্রসঙ্গত, ব্যবসায়িক জালিয়াতির মামলায় ট্রাম্প ছাড়াও তার তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

৭৬ বছর বয়সি এই রিপাবলিকান নেতা বেশ কয়েকটি রাষ্ট্রীয় তদন্তের মুখোমুখি হচ্ছেন, যা আগামী বছরের হোয়াইট হাউস নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার প্রার্থিতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আনা মামলায় দ্বিতীয়বারের এই প্রশ্নোত্তরপর্বে তিনি দীর্ঘ জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে ট্রাম্প লোয়ার ম্যানহাটনে জেমসের অফিসে পৌঁছান এবং সন্ধ্যা ৬টার কিছু পর ফিফথ অ্যাভিনিউতে ট্রাম্প টাওয়ারে ফিরে আসেন।

সাক্ষ্য দেওয়ার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘এই দেওয়ানি মামলা হাস্যকর। আমাকে নির্বাচন থেকে সরাতে আমার বিরুদ্ধে অন্যান্য মামলা আনা হচ্ছে।’

জেমস গত বছরের সেপ্টেম্বরে ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং ইভাঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ব্যবসায়িক জালিয়াতির ওই মামলা করেন। 

তিনি অভিযোগ করেন, তারা ট্রাম্প সংস্থায় ‘অবিশ্বাস্য’ জালিয়াতি করেছেন।

জেমস ওই মামলার এজাহারে দাবি করেন, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং ইভাঙ্কা ট্রাম্প বছরের পর বছর ট্যাক্স সংগ্রহকারী, ঋণদাতা এবং বীমাকারীদের কাছে সংস্থার সম্পত্তির মিথ্যা মূল্য প্রচার করেছিলেন।

জেমস বলেছেন, তারা ঋণ পেতে ও বীমা সুবিধা পেতে কম কর প্রদানের জন্য ট্রাম্পের মোট মূল্য এবং মিথ্যা সম্পদ মূল্যায়নের জালিয়াতিপূর্ণ বিবৃতি প্রদান করেছিলেন।

মামলাটি প্রায় সর্বসম্মতভাবে রিপাবলিকান কর্মকর্তাদের দ্বারা সমালোচিত হয়েছে।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা