× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছরের মধ্যে সপ্তম সরকারের নাম ঘোষণা করল কুয়েত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৬:১৮ পিএম

নতুন সরকারে নারীরা গণপূর্ত এবং সামাজিক বিষয়ক বিভিন্ন পদ পেয়েছেন। ছবি : সংগৃহীত

নতুন সরকারে নারীরা গণপূর্ত এবং সামাজিক বিষয়ক বিভিন্ন পদ পেয়েছেন। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত রবিবার একটি নতুন সরকারের নাম ঘোষণা করেছে।

পার্লামেন্ট এবং নির্বাহী বিভাগের মধ্যে গভীর রাজনৈতিক সংকটের তিন বছরের মধ্যে দেশটিতে এটি সপ্তম সরকার।

উপসাগরীয় একমাত্র এই আরব রাষ্ট্রে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা রয়েছে।

এর ফলে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ কুয়েতের সংস্কারকাজ আটকে রয়েছে।

এমন অস্থির পরিস্থিতিতে আগের সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় গত জানুয়ারিতে পদত্যাগ করে।

১৯৬২ সালে কুয়েতে পার্লামেন্ট ব্যবস্থা চালু করা হলেও বারবার রাজনৈতিক সংকটের কারণে দেশটি এ ক্ষেত্রে একেবারেই এগোতে পারেনি।

সরকার রবিবার তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘শেখ আহমদ নওয়াফ আল-আহমদ আল-সাবাহের নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য আমিরের পক্ষ থেকে একটি ফরমান জারি করা হয়েছে।’

১৪ সদস্যের মন্ত্রিসভায় বাদের আল-মুল্লা পরিচালিত বৈদেশিক বিষয়ের গুরুত্বপূর্ণ পোর্টফোলিওগুলো অপরিবর্তিত রয়েছে।

নতুন ওই সরকারে নারীরা গণপূর্ত এবং সামাজিক বিষয়ক বিভিন্ন পদ পেয়েছেন।

কুয়েতে প্রচুর তেলসম্পদ থাকা সত্ত্বেও ধারাবাহিক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দেশটিতে হাসপাতাল ও শিক্ষা পরিষেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে।

কুয়েতের ক্ষমতাসীন আল-সাবাহ পরিবারের পছন্দের মন্ত্রিপরিষদ এবং নির্বাচিত আইনপ্রণেতাদের মধ্যে ক্রমাগত দ্বন্দ্বের কারণে দেশটি ভোগান্তির মধ্যে রয়েছে বলে জানা গেছে।

রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েত প্রগতিশীল আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আহমদ আল-দীন বলেছেন, ‘নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগণের আস্থা পুনরুদ্ধার করা।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা