× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হাই-প্রোফাইল হত্যাকাণ্ড’ হিসেবে তাতারস্কির মৃত্যুর ঘটনা তদন্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১২:২৮ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৪:১৩ পিএম

তদন্তকারীরা সেন্ট পিটার্সবার্গ ক্যাফেতে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছেন। ছবি : বিবিসি

তদন্তকারীরা সেন্ট পিটার্সবার্গ ক্যাফেতে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছেন। ছবি : বিবিসি

রাশিয়ার সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কির মৃত্যুর ঘটনাকে একটি ‘হাই-প্রোফাইল হত্যাকাণ্ড’ হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সোচ্চার সমর্থক তাতারস্কি রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণে মারা যান।

ওই বিস্ফোরণে আহত আরও ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে কারা এ হামলার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ক্রিমিনোলজিস্টদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দেশের শীর্ষ অপরাধ তদন্ত সংস্থা এটিকে ‘হাই-প্রোফাইল হত্যাকাণ্ড’ হিসেবে আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

বোমা বিস্ফোরণের সময় ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন তাতারস্কি।

এদিকে বিস্ফোরক ডিভাইস সম্পর্কে রাশিয়ান মিডিয়া পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সরকারি সূত্রে বলা হয়েছে, তাতারস্কিকে উপহার হিসেবে একটি বাক্সে একটি মূর্তি দেওয়া হয়েছিল, যার ভিতরে একটি বোমা লুকানো ছিল।

বিস্ফোরণের পর টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, তাকে একটি মূর্তি হস্তান্তর করা হচ্ছে এবং এটি নিয়ে রসিকতা করা হচ্ছে।

বিবিসির রাশিয়া সংবাদদাতা ওলগা ইভশিনা বলেছেন, ইউক্রেনের অন্য অনেক রাশিয়ান সামরিক ব্লগার এবং রাষ্ট্রীয় মিডিয়া সাংবাদিকদের থেকে ভিন্ন মানুষ তাতারস্কি যুদ্ধ অভিযানে অস্ত্র হাতে নিয়েছিলেন।

তিনি ইউক্রেন ফ্রন্ট লাইন থেকে রিপোর্ট করেছিলেন এবং গত বছর ক্রেমলিনের অভ্যন্তরে শুট করা একটি ভিডিও পোস্ট করার পর বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন যেখানে তিনি বলেছিলেন, ‘আমরা সবাইকে পরাজিত করব, আমরা সবাইকে হত্যা করব, আমরা প্রত্যেককে প্রয়োজনমতো লুট করব। ঠিক যেমনটি আমরা পছন্দ করি।’

সেন্ট পিটার্সবার্গ নিউজ সাইট ফন্টাঙ্কা জানিয়েছে, রবিবার যে ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেটি আগে রাশিয়ার কুখ্যাত ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন ছিল।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা