× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমদের সৌদি বাদশাহর শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৫:১৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৬:১৭ পিএম

মন্ত্রিসভার বৈঠকে সৌদি বাদশাহ সালমান। ছবি : সৌদি প্রেস এজেন্সি

মন্ত্রিসভার বৈঠকে সৌদি বাদশাহ সালমান। ছবি : সৌদি প্রেস এজেন্সি

বিশ্বের সব মুসলিম ও সৌদি আরবের নাগরিকদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পবিত্র মাস মুসলিমদের ও সমগ্র বিশ্বের জন্য আশা ও শান্তি নিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার (২২ মার্চ) রমজান মাস শুরুর ঘোষণা দেওয়ার পর ইরকাহ প্রাসাদে সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করার সময় বাদশাহ এ শুভেচ্ছা জানান।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রমজান উপলক্ষে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে যাতে পুণ্যার্থীরা স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি সহকারে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করতে জড়িত কর্তৃপক্ষকে সর্বোচ্চ স্তরের দক্ষতা ও শ্রেষ্ঠত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বাদশাহ সালমান। 

সূত্র : আরব নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা