প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৭:৪৩ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৭:৫৮ পিএম
উদ্ধারের পর বাংলাদেশি অভিবাসীদের সিসিলির শহর পোজালোতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রয়টার্স
ভূমধ্যসাগরে ভয়াবহ নৌকাডুবির পর ১৭ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে সোমবার (১৩ মার্চ) সিসিলির শহর পোজালোতে নিয়ে গেছে রোম কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম আনসা।
ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, ওই অভিবাসীরা রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে নৌকায় করে ইতালি যাচ্ছিলেন।
নৌকাটিতে ৩০ জন অভিবাসী ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে অ্যালার্ম ফোন নামের একটি দাতা সংস্থা দুর্দশাগ্রস্ত অভিবাসী জাহাজ থেকে কল করে নৌকাটি সমস্যায় পড়েছে বলে বারবার সতর্ক করা সত্ত্বেও কোস্ট গার্ড না পাঠানোর জন্য ইতালিকে দোষারোপ করেছে।
সংস্থাটি রবিবার গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, স্পষ্টতই ইতালীয় কর্তৃপক্ষ দায় এড়ানোর চেষ্টা করছিল। তারা তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ডের হস্তক্ষেপের আশায় বিলম্ব করেছে। তারা ভেবেছিল লিবিয়ান কোস্ট গার্ড ওই অভিবাসীদের লিবিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে।’
তবে ইতালির কোস্ট গার্ড জানিয়েছে, নোকাডুবির ঘটনাটি ইতালির অনুসন্ধান ও উদ্ধার এলাকার (এসএআর) বাইরে ঘটেছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি বলেছেন, রোম জাহাজডুবি এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে।
সূত্র : রয়টার্স