× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ১৩:৫৭ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ১৫:৩৪ পিএম

সিউলের এক রেলস্টেশনের টিভিতে মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রচারিত হচ্ছে। ছবি সংগৃহীত

সিউলের এক রেলস্টেশনের টিভিতে মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রচারিত হচ্ছে। ছবি সংগৃহীত

স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সিউল মঙ্গলবার (১৪ মার্চ) এ কথা জানিয়েছে।

গত পাঁচ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ মহড়া শুরুর পর গত তিন দিনের মধ্যে দ্বিতীয় দফায় ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সামরিক বাহিনী দক্ষিণ হোয়াংহাই প্রদেশের জঙ্গিয়ন থেকে পূর্ব সাগরে উৎক্ষেপিত স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ফের এরকম উৎক্ষেপণ প্রস্তুতির জন্য আমাদের সেনাবাহিনী নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘টোকিও ওই উৎক্ষেপণের বিষয়ে সচেতন ছিল। ক্ষেপণাস্ত্রগুলো জাপানের আকাশসীমা দিয়ে গেছে কি না সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা মঙ্গলবার বলেন, ‘ক্ষেপণাস্ত্রগুলোর কোনোটিই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পতিত হয়নি।’

এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার (১৩ মার্চ) গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে।

এর আগে পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া সতর্ক করে বলেছিল, এ ধরনের মহড়াকে তারা যুদ্ধ ঘোষণা হিসেবে দেখতে পারে।

সাম্প্রতিক মাসগুলোয় উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে।

এ হুমকি মোকাবিলায় ওয়াশিংটন ও সিউল তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করেছে।

মিত্রদেশ দুটি জানিয়েছে, ‘ফ্রিডম শিল্ড’ নামের এ মহড়া অন্তত ১০ দিন চলবে। উত্তর কোরিয়ার দ্বিগুণ আগ্রাসনের মুখে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলাই তাদের এ মহড়ার লক্ষ্য।

যদিও এ ধরনের সব মহড়াতেই উত্তর কোরিয়া ক্ষুব্ধ হচ্ছে। তারা একে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছে।

সূত্র : এবিসি নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা