× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্দোনেশিয়ায় অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৪:৪১ পিএম

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন জাকার্তার ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন জাকার্তার ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি জ্বালানি তেলের ডিপোয় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন অন্তত ৫০ জন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে বেশ কিছু বাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জাকার্তার এনার্জি ফার্ম পার্টামিনা পরিচালিত ডিপোর কাছাকাছি থাকা বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।

জাকার্তার ফায়ার সার্ভিসের বিভাগীয় প্রধান সাত্রিয়াদি গুনাওয়ান এএফপিকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর অনেকেই গুরুতর দগ্ধ হন।

গুনাওয়ান আরও বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন।’

দেশটির সেনাপ্রধান দুদং আব্দুরচম্যান সাংবাদিকদের বলেন, কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেনাপ্রধান জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।

শুক্রবার (৩ মার্চ) স্থানীয় সময় রাত ৮টার পর ডিপোটিতে আগুন লাগে বলে জানা গেছে। 

সূত্র : দ্য হিন্দু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা