× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রান্না প্রতিযোগিতায় দোকান থেকে বিরিয়ানী আনলেন পাকিস্তানি নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৩ ২২:২৫ পিএম

পাকিস্তানে রান্না প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি নিয়ে এসে আলোচনার জন্য দিয়েছেন এক প্রতিযোগী। ছবি: সংগৃহীত

পাকিস্তানে রান্না প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি নিয়ে এসে আলোচনার জন্য দিয়েছেন এক প্রতিযোগী। ছবি: সংগৃহীত

পাকিস্তানের দ্য কিচেন মাস্টার নামের একটি রান্না প্রতিযোগিতা বেশ বিখ্যাত। এটিতে সম্প্রতি বিরিয়ানি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের অনুষ্ঠানে রান্না করা বিরিয়ানি নিয়ে আসতে বলা হয়। এক অংশগ্রহণকারী বিরিয়ানি নিয়ে এসেছিলেন ঠিকই। কিন্তু নিজের রান্না করা নয়। নিজের এলাকার সবচেয়ে ভালো বিরিয়ানির দোকানের!

অনুষ্ঠান শুরু হলে প্যাকেটে করা বিরিয়ানি নিয়ে বিচারকদের সামনে যান ওই নারী। ইতোমধ্যে জানা যায়, ওই বিরিয়ানি তার রান্না করা নয়। বরং দোকান থেকে নিয়ে আসা। 

এটা জানার পর বিচারকরা তাকে চলে যেতে বলেন। কিন্তু তিনি তো নাছোড়বান্দা।  

প্রতিযোগীর দাবি, প্রতিযোগিতার নিয়মাবলির কোথাও বলা হয়নি, বাসায় থেকে নিজেকে রান্না করের বিরিয়ানি নিয়ে আসতে হবে। তাই আমার এলাকার সবচেয়ে ভালো দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাকে এই বিরিয়ানি আনেতে হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিযোগীর এসব যুক্তি শুনে বিরক্ত হয়ে এক প্রতিযোগী মঞ্চ ছেড়ে চলে যান। কিন্তু এই ঘটনার ভাইর‌াল হওয়া ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই ফেলে দিয়েছে। 

টুইটারে এক ব্যক্তি লেখেন, বেশ, অন্য লেভের মজা। আরেক জন লেখেন, সেই হাসলাম।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা