× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবুলে তালেবানের সঙ্গে আলোচনায় পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০১ পিএম

আলোচনার লক্ষ্যে কাবুলে গেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পদস্থ প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

আলোচনার লক্ষ্যে কাবুলে গেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পদস্থ প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বুধবার (২২ ফেব্রুয়ারি) কাবুলে গেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পদস্থ প্রতিনিধি দল। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

ডনের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেগুলোতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে দেখা করতে দেখা গেছে। এ ছাড়াও ছবিগুলোতে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক লেফট্যানেন্ট জেনারেল নাদিম আঞ্জুম, পররাষ্ট্র সচিব আসাদ মাজিদ খান, আফগানিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) উবাইদুর রহমান নিজামনি এবং আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিককে উপস্থিত দেখা গেছে।

এক টুইট বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘সন্ত্রাস-বিরোধী ব্যবস্থাসহ নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য বুধবার কাবুলে গেছেন প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ-পদস্থ প্রতিনিধিদল।’ 

সূত্র: ডন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা