× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে বিয়ের গাড়ি দুর্ঘটনায় নিহত ১৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৬ পিএম

উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত

উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গাড়ি দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৪ জন। সোমবার (২০ ফেব্রুয়ারি) পাঞ্জাব প্রদেশের চকওয়ালের কালার কাহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ইসলামাবাদ থেকে বিয়ে অনুষ্ঠানের যাত্রী নিয়ে গাড়িটি লাহোর যাচ্ছিল। পথিমধ্যে চকওয়ালের কালার কাহার এলাকায় পৌঁছার পর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অন্তত তিনটি গাড়ির সঙ্গে তা ধাক্কা খায়। 

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিওনিউজের এক প্রতিবেদনে কলা হয়, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সববেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি। 

গত ২৯ জানুয়ারি বেলুচিস্তানের লাসবেলা জেলায় একটি যাত্রীবাহী গাড়ি খাদে পরে গিয়ে অন্তত ৪১ জন নিহত হয়। গাড়িটাতে মোট যাত্রী ছিল ৪৪ জন। অর্থাৎ তিন জন ছাড়া বাকি সব যাত্রী নিহত হয়। 

সূত্র: জিওনিউজ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা