× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কংগ্রেস সভাপতি পদে লড়বেন শশী থারুর!

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৩:৩৮ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৪:০৯ পিএম

কংগ্রেস নেতা শশী থারুর।

কংগ্রেস নেতা শশী থারুর।

ভারতের কংগ্রেস নেতা শশী থারুর দলের পরবর্তী সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে সূত্র।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সভাপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শশী থারুর শিগগিরই  তার সিদ্ধান্ত জানাবেন।

এ বিষয়ে কোনো মন্তব্য না করে শশী থারুর মালায়ালাম সংবাদমাধ্যমে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের আহ্বান জানিয়ে একটি প্রবন্ধ লেখেন।

এতে তিনি বলেন, আদর্শগত দিক থেকে দলের উচিত ছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) আরও কয়েক ডজন আসনের জন্যও নির্বাচন ঘোষণা করা।

২০২০ সালে কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীকে সাংগঠনিক সংস্কার চেয়ে যে ২৩ জন নেতা চিঠি লিখেছিলেন থারুর তাদের মধ্যে একজন।

তবুও নতুন সভাপতি নির্বাচন করা দলের পুনরুজ্জীবনের দিকে একটি সূচনা হিসেবে বিবেচিত হবে। এই মুহূর্তে কংগ্রেসের জন্য এখন যা খুব প্রয়োজন বলে জানান তিরুবনন্তপুরমের এক সংসদ সদস্য।

সামগ্রিকভাবে পুরো দলেরই সংস্কার প্রয়োজন। তবে বেশি প্রয়োজন হলো নতুন নেতৃত্বের। আর তার জন্য কংগ্রেস সভাপতি নির্বাচন জরুরি বলে জানান শশী থারুর।

প্রবা/এনএস /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা