× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের নজরে ভারতে বিবিসির অফিসে কর বিভাগের অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) ভারতে অবস্থিত দুটি অফিসে দেশটির কর বিভাগের ‘অভিযান’ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির বিবিসি অফিসে ভারতীয় কর কর্তৃপক্ষের ‘জরিপ অভিযান’ তাদের নজরে রয়েছে। তবে বিষয়টি নিয়ে তারা এখনও কোনো মন্তব্য করার মতো পরিস্থিতিতে নেই।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  তবে, ভারতের কর বিভাগের এক কর্মকর্তা বলেছেন, কর ফাঁকির বিষয়ে তদন্তের জন্য ওই ‘জরিপ অভিযান’ পরিচালনা করা হয়েছে।

নেড প্রাইস আরও বলেন, ‘আমরা বিশ্বজুড়ে মুক্ত সংবাদমাধ্যমের গুরুত্বকে সমর্থন করি। আমরা মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মবিশ্বাসের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছি, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখে। এটা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে।’

ভারতের আয়কর বিভাগ গত মঙ্গলবার দিল্লি এবং মুম্বাইতে অবস্থিত বিবিসির অফিসে একটি ‘জরিপ অভিযান’ পরিচালনা করেছে।

২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং ওই দাঙ্গার পেছনে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে নির্মাণ করা দুই পর্বেরর তথ্যচিত্র প্রচার করার কয়েক সপ্তাহ পরে দেশটির কর বিভাগ এই পদক্ষেপ নিল।

কর কর্মকর্তারা বলেছেন, বিবিসির ব্যবসায়িক লেনদেন এবং এর ভারতীয় শাখার সঙ্গে সম্পর্কিত নথিগুলো খতিয়ে দেখছেন তারা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা