× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রোমানিয়া-মলদোভার আকাশে রহস্যজনক ইউএফও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১৫ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৫ পিএম

ইউএফওকে যুদ্ধবিমানের তাড়া করার প্রতীকী দৃশ্য। ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা ‘দ্যাল-ই’ দ্বারা প্রস্তুতকৃত

ইউএফওকে যুদ্ধবিমানের তাড়া করার প্রতীকী দৃশ্য। ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা ‘দ্যাল-ই’ দ্বারা প্রস্তুতকৃত

যুক্তরাষ্ট্র, কানাডা, উরুগুয়ে ও চীনের পর এবার পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও মলদোভার আকাশে দেখা গেল আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও)।

ইউএফওকে আরও কাছ থেকে পর্যবেক্ষণ করতে বা প্রয়োজনে গুলি করে নামাতে রোমানিয়ার বিমান বাহিনীর যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। প্রায় আধা ঘণ্টা আকাশে অবস্থান করে এর কোনো হদিস না পেয়ে ঘাঁটিতে ফিরে আসে।

যুদ্ধবিমানের পাইলটরা নিশ্চিত করেছেন, আকাশে তারা এটি খুঁজে পাননি এবং বিমানের অনবোর্ড রাডারেও এমন কিছু শনাক্ত করা যায়নি।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটো কমান্ডে থাকা দুটি যুদ্ধবিমানের উড়ন্ত বস্তু তল্লাশিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। রোমানিয়ার আকাশসীমায় প্রায় ৩৬ হাজার ফুট উঁচুতে রাডারে ধরা পড়ে এটি। আকারে বস্তুটি ছোট।

উভয় দেশের কর্তৃপক্ষই নিশ্চিত করেছে, উড়ন্ত বস্তুটি আবহাওয়া বেলুনের মতো। তবে আবহাওয়া বেলুন হয়ে থাকলে যুদ্ধবিমানের তা খুঁজে বের করতে পারার কথা ছিল।

ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে। পূর্ব ইউরোপের এ দুই দেশই একসময়ের সোভিয়েত ইউনিয়নভুক্ত ছিল এবং তারা ইউক্রেনের প্রতিবেশী। চলমান যুদ্ধে দেশগুলোতেও শরণার্থীসংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আকাশে তিনটি ইউএফওকে গুলি করে নামানোর ঘটনার এখনও সুরাহা হয়নি। ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে কি না তা-ও জানা যায়নি। যুক্তরাষ্ট্রের আকাশসীমা রক্ষার প্রধান দায়িত্বে থাকা ইউএস এয়ারফোর্স জেনারেল গ্লেন ভ্যানহার্ক সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তিনটি বস্তু কী, তারা কীভাবে উঁচুতে থাকে বা কোথা থেকে আসছে তা শনাক্ত করতে পারেনি।

এমনকি এলিয়েনের শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না ভ্যানহার্ক। তিনি বলেছেন, এ-জাতীয় ব্যাখ্যা তিনি বাতিল করবেন না। তিনি বলেন, আমরা এটিকে বস্তু বলছি, বেলুন নয়। আমি গোয়েন্দা সংস্থা ও কাউন্টার ইন্টেলিজেন্সকে এটি বের করতে দেব।

এদিকে দেশটির আইনপ্রণেতারাও এ ঘটনায় নড়েচড়ে বসেছেন। এরই মধ্যে বেশ কয়েকজন সিনেটরকে এ-সংক্রান্ত ব্রিফিং দেওয়া হয়েছে। 

সূত্র : ফক্স নিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা