× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার থেকে বিদায় নিচ্ছে শেভরন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৩ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩০ পিএম

ছবি ; সংগৃহীত

ছবি ; সংগৃহীত

এবার স্থায়ীভাবেই মিয়ানমারে নিজেদের সব সম্পদ বিক্রি করে দেবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল প্রতিষ্ঠান শেভরন করপোরেশন। এর মধ্য দিয়ে দেশটি থেকে বিদায় নেওয়ার পথ সুগম হলো তাদের জন্য।

শুক্রবার ( ১০ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত জানায় প্রতিষ্ঠানটি। কানাডীয় প্রতিষ্ঠান এমটিআইয়ের কাছে সব বিক্রি করছে তারা। 

২০২১ সালে শুরু হওয়া সামরিক অভ্যুত্থানের জেরে আরও এক বছর আগেই মিয়ানমার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল শেভরন এবং অন্যান্য জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠান। তারই পরিপ্রেক্ষিতে এলো এ পদক্ষেপ। দেশটিতে চলমান মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে শেভরন নিন্দা জানিয়েছে আগেই। 

শেভরনের এ পদক্ষেপ প্রসঙ্গে মিয়ানমারের যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের প্রতিবেদন বলছে, শুক্রবার মার্কিন প্রতিষ্ঠানটি অপ্রকাশিত অঙ্কে নিজেদের ইয়াডানা প্রকল্পের ৪১.১ শতাংশ বিক্রি করে দিতে সম্মত হয়েছে। তাদের ওই ইয়াডানা প্রকল্পের অধীনে মিয়ানমারে স্থানীয়ভাবে ব্যবহার এবং থাইল্যান্ডে রপ্তানির জন্য প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হতো।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে মিয়ানমার থেকে বিদায় নিয়েছিল ফরাসি তেল উত্তোলন প্রতিষ্ঠান টোটালএনার্জিস। সূত্র : রয়টার্স 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা