× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিথিয়ামের আধার মিলল ভারতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৬ পিএম

সব মিলিয়ে ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে সেখানে

সব মিলিয়ে ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে সেখানে

লিথিয়ামের বড় আধার খুঁজে পেয়েছে ভারত। এ রকম ঘটনা এবারই প্রথম। গত বৃহস্পতিবার ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (জিএসআই) জানিয়েছে এ খবর। সংস্থাটির দেওয়া তথ্যানুসারে, জম্মু এবং কাশ্মিরের রিয়াসি জেলায় আবিষ্কৃত হয়েছে লিথিয়ামের ওই আধার। সব মিলিয়ে ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে সেখানে। 

লিথিয়াম মূলত হালকা ধাতু। বিভিন্ন খাতে ব্যবহৃত হয়ে থাকে। বিদ্যুচ্চালিত গাড়িরও অন্যতম প্রধান একটি উপাদান এটি। লিড অ্যাসিড ব্যাটারি বা নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারির চেয়ে লিথিয়াম এবং আয়ন দিয়ে তৈরি ব্যাটারিতে উচ্চ মাত্রায় শক্তি ঘনীভূত থাকে। ফলে সংরক্ষণ সক্ষমতা না কমিয়েই এই উপাদান দিয়ে তৈরি ব্যাটারির আকার ছোট রাখা যায়।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিবেশগত কারণে বিদ্যুচ্চালিত গাড়ি রাস্তায় নামানোর জন্য জোর দিচ্ছে। ফলে লিথিয়াম হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিথিয়াম আবিষ্কার কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

বর্তমানে ভারত লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের মতো উপাদানের জন্য আমদানির ওপর নির্ভর করে থাকে। ফলে, নিজ দেশে লিথিয়াম আবিষ্কার তাদের সে নির্ভরতার হাত থেকে কিছুটা হলেও মুক্তি দেবে।

লিথিয়ামের আধারের ৫০ শতাংশই রয়েছে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলিতে। সেদিক থেকে হিসাব করলে লিথিয়ামের আধার পাওয়া ভারতের জন্য বড় একটি বিষয়। এটি তাদের বিদ্যুচ্চালিত গাড়ি প্রশ্নে আগামী বছরগুলোতে এগিয়ে থাকতে সহায়তা করবে। 

ভারতের খনিজ সচিব বিবেক ভারদোওয়াজ বৃহস্পতিবার বলেছেন, স্বনির্ভর হতে হলে দেশের গুরুত্বপূর্ণ খনিজ খুঁজে বের করা এবং তা প্রক্রিয়াজাত করা জরুরি।

সূত্র: এনডিটিভি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা