× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয়রা মিথ্যা ও হয়রানি সহ্য করবে না : মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৬ পিএম

প্রায় ৯০ মিনিট বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

প্রায় ৯০ মিনিট বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (৮ ফেব্রুয়ারি) বলেছেন, ভারতীয়রা তার বিরুদ্ধে কোনো ‘মিথ্যা ও হয়রানি’ সহ্য করবে না। আইনসভায় নিজ বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মোদি বলেন, ‘দেশের একশ ৪০ কোটি মানুষের আশীর্বাদ আমার রক্ষাকবচ এবং আপনি সেটিকে মিথ্যা এবং হয়রানি দিয়ে ধ্বংস করতে পারবেন না।’ প্রায় ৯০ মিনিট বক্তব্য রাখেন তিনি। এ সময় নিজ সরকারের নানাবিধ অর্জন তুলে ধরেন মোদি। 

তার এ বক্তব্যের একদিন আগেই কংগ্রেসের রাহুল গান্ধী মোদি সরকারের সমালোচনা করেন। সে বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দশ বছরের ইউপিএ শাসন দেশের রক্তক্ষরণ ঘটিয়ে দেশকে শুষ্ক করে ফেলেছে। এ সময় তিনি বিরোধী দলকে এমন ‘হতাশায় নিমজ্জিত’ দল হিসেবে আখ্যা দেন, যারা দেশের অগ্রগতি দেখতে পাচ্ছে না।

মোদি আরও বলেন, ২০১৪ সালের আগে, ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিল। সেটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দশক। সূত্র: রয়টার্স, এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা