× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর মানহানি করলে ৫ বছর জেলের প্রস্তাব পাকিস্তানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২৫ পিএম

খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আরও পরিবর্তন করা হবে। পাকিস্তানের জাতীয় সংসদের একটি বৈঠক। গত নভেম্বরে তোলা। ছবি : সংগৃহীত

খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আরও পরিবর্তন করা হবে। পাকিস্তানের জাতীয় সংসদের একটি বৈঠক। গত নভেম্বরে তোলা। ছবি : সংগৃহীত

সেনাবাহিনী, বিচার বিভাগ বা অন্য কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের মানহানি করলে অন্তত ৫ বছর জেল ও জরিমানার কথা ভাবছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতোমধ্যে একটি খসড়া তৈরি করেছে। খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আরও পরিবর্তন করা হবে। 

পাকিস্তানে সেনাবাহিনী, বিচার বিভাগসহ অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে সম্প্রতি সমালোচনা ও বিদ্বেষমূলক মন্তব্য বেড়েছে। এ অবস্থায় নতুন এই কড়া আইন করার সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে জিওনিউজের এক প্রতিবেদনে। 

তবে কারা সমালোচনা বাড়িয়েছেন বা বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তা নিয়ে প্রতিবেদনটিতে কিছু উল্লেখ করা হয়নি। 

জানা গেছে, প্রস্তাবিত আইনটি পাস হলে পাকিস্তান পেনাল কোড (পিপিসি) এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সিআরপিসি) সংশোধন করা হবে। 

ক্রিমিনাল ল’স (আমেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২৩ নামের আইনটি পিপিসির ৫০০ ধারার পর ৫০০ এ নামে যুক্ত হবে। নতুন সেকশনের নাম হবে ‘ইন্টেনশনাল রিডিকিউলিং অর স্কেন্ডালাইজিং অব দ্য স্টেট ইনস্টিটিউশনস’।

সূত্র : জিওনিউজ।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা