প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৩ পিএম
পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার গভীরে ভূকম্পনটির সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত
পূর্ব নিউ গিনিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ানি মেডেটারিয়ান সেইসমোলজিকাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এ খবর।
ইএমএসসির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদন বলছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার গভীরে ভূকম্পনটির সৃষ্টি হয়। প্রথমে সংস্থাটি বলেছিল ১০৯ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে ভূকম্পনটি।
ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না জানা যায়নি।