কৃষ্ণাঙ্গ হত্যা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৮:২১ পিএম
টায়ার নিকোলসের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। ২৮ জানুয়ারি নিউইয়র্কে। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস শহরের ‘স্করপিয়ন’ নামের পুলিশের একটি বিশেষ বাহিনী বাতিল করা হয়েছে। ওই বাহিনীর সদস্যদের হাতে গত ৭ জানুয়ারি টায়ার নিকোলস নামের এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পর শনিবার তা বাতিলের ঘোষণা দিল মেমফিসের পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) মেমফিস পুলিশের বিবৃতিতে বলা হয়, এই বাহিনীটা চিরতরে বাতিল করাই সবার জন্য মঙ্গলজনক। কিছু সদস্যের কাজের কারণে পুরো বাহিনীর দুর্নাম হবে, তা অত্যন্ত জঘন্য ব্যাপার। তাই আমরা নিজেরাই উদ্যোগী হয়ে বাহিনীটি বাতিলের সিদ্ধান্ত নিলাম। এতে করে বাহিনীটি সমাজে যে বাজে প্রভাব ফেলেছে তা ধীরে ধীরে উপশম করা কিছুটা সহজ হবে।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্করপিয়ন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিহত ২৯ বছর বয়সি নিকোলসের পরিবার। এক বিবৃতিতে নিকোলসের পরিবারের আইনজীবী বলেন, ‘এটা একটা যথাযথ সিদ্ধান্ত। বাহিনীটা বাতিলের মাধ্যমে টায়ার নিকোলসের ট্র্যাজিক মৃত্যুর প্রতি কিছুটা হলেও সুবিচার করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
২০২১ সালের অক্টোবরে যাত্রা শুরু স্করপিয়নের পূর্ণরূপ—স্ট্রিট ক্রামইম অপারেশন টু রিস্টোর পিস ইন আওয়ার নেইবারহুডস। এই বাহিনীর সদস্য সংখ্যা ৫০। উচ্চপর্যায়ে প্রশিক্ষপ্রাপ্ত এই বাহিনীটা গাড়ি চুরি ও গ্যাংগের কার্যক্রম নজরদারি করে থাকে।
সূত্র: বিবিসি।