× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে গাড়ি দুর্ঘটনায় নিহত অন্তত ৪৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

খাদে পড়ে গেলে গাড়িটিতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

খাদে পড়ে গেলে গাড়িটিতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লাসবেলা শহরে এক গাড়ি দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও চারজন। তাদের অবস্থা শঙ্কাযুক্ত। রবিবার ভোরে লাসবেলা শহরের চিনকি স্টেশনের কাছে যাত্রীবাহী বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। 

জানা গেছে, রবিবার (২৯ জানুয়ারি) বেলুচিস্তানের রাজধানী কোয়েতা থেকে একটি গাড়ি অন্তত ৪৮ জন যাত্রী নিয়ে করাচি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়িটিতে আগুন ধরে যায়। আহতদের বয়স, লিঙ্গ, নাম-ধাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের ডিএনএ পরীক্ষা করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

জিওনিউজের এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার কারণ নিয়ে লাসবেলার সহকারী কমিশনার হামজা  নাদিম জানান, তীব্র শীতে ভোর রাতে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। 

অন্যদিকে স্থানীয় পুলিশ জানায়, গাড়িটি ঢালু পথ বেয়ে নামছিল। গতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত গতির কারণেই গাড়িটি খাদে পড়ে গেছে। 

দমকল বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে উদ্ধারকাজ শেষ করেছেন বলেও জানিয়েছে পুলিশ। 

সূত্র : জিওনিউজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা