× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিভ্রাট, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১৫:৪৮ পিএম

বিদ্যুৎ না থাকায় নিজের দোকানের সামনে বসে আছেন এক ব্যবসায়ী। ২৩ জানুয়ারি করাচি থেকে তোলা। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ না থাকায় নিজের দোকানের সামনে বসে আছেন এক ব্যবসায়ী। ২৩ জানুয়ারি করাচি থেকে তোলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। জাতীয় গ্রিডে ফ্রিকোয়েন্সি ওঠানামা করায় ওই বিভ্রাট হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শুরু হওয়া ওই বিভ্রাট স্বাভাবিক হতে ১২ ঘণ্টা লেগে যেতে পারে। ফলে দেশটির উৎপাদন, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। 

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ফ্রিকোয়েন্সি ওঠানামা করায় সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা ৩৪ মিনিটে জাতীয় গ্রিড বন্ধ হয়ে যায়। ফলে রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোরসহ পুরো দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করছে। 

পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররাম দস্তিগার জিওনিউজকে বলেন, ‘শীতকালে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা কমে। তাই অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাতে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।’

‘রাতে উৎপাদন ব্যবস্থা বন্ধ রাখার ফলে আজ (সোমবার) সকালে দক্ষিণাঞ্চলের জাতীয় গ্রিডে ফ্রিকোয়েন্সি পরিবর্তন এবং ভোল্টেজ ওঠানামা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে একে একে সব উৎপাদন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে।’

জনগণকে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আগামী ১২ ঘণ্টার মধ্যে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’

করাচির এক ক্ষুদ্র ব্যবসায়ী জিওনিউজকে বলেন, ‘রাতে তাড়াতাড়ি দোকান-পাট বন্ধ করতে হয়। সবকিছুর দাম বেশি। এ অবস্থায় আজকে বিদ্যুৎ নেই। মার্কেটে অন্ধকার। লোকজন নেই। আয় নেই।’ 

গত অক্টোবরে পাকিস্তানে আরেকটি বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। তখন দেশজুড়ে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। 

সূত্র : জিওনিউজ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা