× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ২১:২৫ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ২২:০৫ পিএম

জাসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস হিপকিন্স। ২৫ জানুয়ারি বুধবার তিনি শপথগ্রহণ করবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন  ক্রিস হিপকিন্স। ২২ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

জাসিন্ডা আরডার্নের স্থলাভিষিক্ত হচ্ছেন ক্রিস হিপকিন্স। ২৫ জানুয়ারি বুধবার তিনি শপথগ্রহণ করবেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ক্রিস হিপকিন্স। ২২ জানুয়ারি তোলা। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্রিস হিপকিন্সের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার তিনি শপথগ্রহণ করবেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের পদত্যাগের ঘোষণা আসার পর রবিবার (২২ জানুয়ারি) এ ঘোষণা এলো। জাসিন্ডা ও হিপকিন্সের দল লেবার পার্টির সপ্তাহব্যাপী বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়। 

প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর রবিবার এক সংবাদ সম্মেলনে হিপকিন্স বলেন, ‘আমার জীবনে এটা একটা বড় সম্মান। একটা বিশাল দায়িত্ব। সামনে অনেক চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ দক্ষ হাতে সামলাতে আমি উদগ্রীব।’

বৃহস্পতিবার শুরু হওয়া পার্টি অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন জাসিন্ডা আরডার্ন। ঘোষণায় জাসিন্ডা বলেন, ‘ভেবে-চিন্তেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। নতুন চ্যালেঞ্জ সামলানোর মতো শক্তি আমার আর নেই।’ 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হিপকিন্স ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২০ সালের জুলাইয়ে তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রী হন। পরবর্তী সময়ে ওই বছরের শেষের দিকে তিনি করোনাবিষয়ক বিশেষ দায়িত্বগ্রহণ করেন। দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়ান তিনি। 

নিজের প্রধানমন্ত্রিত্ব চূড়ান্ত হওয়ার পর রবিবার কারমেল সেপুলোনিকে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ঘোষণা করেছেন হিপকিন্স। সেপুলোনি প্যাসিফিক বংশোদ্ভূত দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী। 

সূত্র : রয়টার্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা