× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩ ০৮:২৮ এএম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩ ১১:১৩ এএম

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ছবি : বিবিসি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ছবি : বিবিসি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী মাসে তিনি পদটি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। নিজেকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেশটির নেতৃত্ব দেওয়ার মতো ‘যথেষ্ট’ মনে করছেন না।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি জানান, ৭ ফেব্রুয়ারি লেবার পার্টির ওই পদ থেকে সরে দাঁড়াবেন। ফলে সামনের দিনে তার পদে অন্য নেতৃত্ব বাছাই করতে হবে লেবার পার্টিকে। খবর বিবিসি

আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচনের কথা রয়েছে।

সাংবাদিকদের আরডার্ন বলেন, তিনি গত ছয় বছরের এ কাজে খুবই চ্যালেঞ্জিং সময় পার করেছেন।

৪২ বছর বয়সি জেসিন্ডা আরডার্ন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের সময় খুব ভালো ব্যবস্থাপনা দিয়ে দেশটিতে জনপ্রিয়তা পান। ফলে ২০২০ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

তিনি বলেছেন, তার একটা বিরতি দরকার এবং ভবিষ্যতে কী করতে চান সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন গ্রীষ্মকালীন অবকাশযাপনের সময়।

জেসিন্ডা সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করেছিলাম যা যা চাই সেগুলো করতে পারব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা পারিনি। তাই আমি এ পদে আর থাকতে চাই না। এটা নিউজিল্যান্ডের জন্য ক্ষতিকর হতে পারে।’

বিশ্বের সবচেয়ে কম বয়সি নারী হিসেবে ২০১৭ সালে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা