× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১২:৫১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৫:২৩ পিএম

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উটাহ রাজ্যের এনোক শহরে। 

ইউএস নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক রয়েছেন। 

এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এনোক শহরে। কীভাবে এই ঘটনা ঘটল তা উদঘাটন করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দূরে অবস্থিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই রাজ্যে প্রায় ৮ হাজার মানুষের বসবাস। বাড়িতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় গত বুধবার (৪ জানুয়ারি) সেখানে ওয়েলফেয়ার চেকআপে যায় পুলিশ। তখনই ওই বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮ জনের মরদেহ উদ্ধার করে তারা। মরদেহের প্রত্যেকে গুলিবিদ্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও নিহতদের পরিচয় এখনই প্রকাশ করতে চায়নি পুলিশ। পাশাপাশি, এই অপরাধের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়েও এখনও কোনও প্রমাণ মেনেনি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো ক্লু মেলেনি। 

এনোক সিটি ম্যানেজার রব ডটসন বলেন, ‘আমরা জানি না কেন এটি ঘটেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহযোগিতা করছে। তদন্ত শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে। আমরা সবাই এই পরিবারকে চিনি। আমাদের মধ্যে অনেকেই তাদের সাথে গির্জা এবং সম্প্রদায়ের সেবায় কাজ করেছি।’

এই ঘটনায় শোকাহত স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ওই পরিবারকে ভালোভাবেই চিনতেন। ওই পরিবারের প্রত্যেকেই খুব ভালো মানুষ ছিলেন। মাঝেমধ্যেই তারা গির্জায় যেতেন। ওই পরিবারের একজন বীমা কোম্পানিতে কাজ করতেন বলে তিনি জানান।

এদিকে, এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে। সে ক্ষেত্রে স্থানীয়রা পুলিশকে নিরাপত্তাকে আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা