× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্ডিয়া টুডের দাবি

বাবার জানাজায় যেতে চান মোজতবা, সায় নেই নিরাপত্তা বাহিনীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পুত্র মোজতবা খামেনি। ছবি: ইন্ডিয়া টুডে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পুত্র মোজতবা খামেনি। ছবি: ইন্ডিয়া টুডে

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনসমক্ষে উপস্থিত থাকছেন না তার পুত্র মোজতবা খামেনি। নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারায় রাষ্ট্রীয়ভাবে তাকে এই অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরান যাত্রার আগ মুহূর্তে, ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এলাহি এ তথ্য জানান।

তিনি জানান, ইসরায়েলের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানে সপ্তাহব্যাপী শোক কর্মসূচি ও জানাজার প্রস্তুতি চলছে। বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় তাকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আয়াতুল্লাহ এলাহি বলেন, “আমি গত সপ্তাহে ইরানে থাকাকালীন মোজতবার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। মোজতবা নিজে জনগণের সামনে আসতে চাইলেও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তা ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তাই জনসমক্ষে তার আসার সম্ভাবনা নেই বললেই চলে।”

গণ-জানাজার প্রস্তুতি ও শোকের আবহ ইরানের ক্ষমতাসীন আলেমরা প্রয়াত সর্বোচ্চ নেতার স্মরণে কয়েক দিনব্যাপী দেশজুড়ে জানাজার আয়োজন করছেন। এর মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য এবং বিপ্লবী চেতনার বহিঃপ্রকাশ ঘটানোই মূ লক্ষ্য। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সম্প্রতি নিহত হন ইরানের এই শীর্ষ নেতা। এলাহি জানান, খামেনির মৃত্যুতে পুরো ইরান শোকস্তব্ধ এবং সমর্থকরা এটিকে এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন।

কর্মসূচি অনুযায়ী, তেহরানে কয়েক দফা জানাজা শেষে ধর্মীয় নগরী কোম ও মাশহাদে শোক মিছিল বের করা হবে। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র ইরাকেও বিশেষ শোক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

ইরান আরও শক্তিশালী হয়েছে 

এলাহি ইসরায়েলের পরবর্তী সামরিক পদক্ষেপের হুমকির বিষয়ে এলাহি দাবি করেন, এই যুদ্ধের ফলে ইরান আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। 

তিনি বলেন, “বিশ্বের অনেক দেশই মনে করে ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে। ইরান এখনও অত্যন্ত শক্তিশালী এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত।”

ভারত থেকে সালমান খুরশিদের সফর ইরান সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পক্ষ থেকে একটি শোকবার্তা বহন করছেন তিনি।

সফর প্রসঙ্গে সালমান খুরশিদ বলেন, “ভারত ও ইরানের সম্পর্ক ঐতিহাসিক। দুঃসময়ে বন্ধুর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। অতীতে বিভিন্ন কূটনৈতিক সংকটে ইরান সবসময় ভারতের পাশে দাঁড়িয়েছে। এমনকি সাম্প্রতিক যুদ্ধের সময়ও হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজের নিরাপদ চলাচলে তারা সহায়তা করেছে।” 

তিনি আরও জানান, দুই দেশের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং পরবর্তী এই শেষকৃত্য অনুষ্ঠান ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪৭ বছরের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। শিয়া মুসলিম ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তাকে ‘শহিদ’ হিসেবে শ্রদ্ধা জানানো হচ্ছে। শত্রুপক্ষের সরাসরি হামলায় তার মৃত্যু দেশটির জনগণের মধ্যে তীব্র আবেগ ও নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা