× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

এনডিটিভি

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। ছবি: এনডিটিভি

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। ছবি: এনডিটিভি

ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ ।

ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ পাওয়ার পর প্রথম ভাষণে জেনারেল শেঠ বলেন, এই মুহূর্তটি তার জন্য ‘অপরিসীম গর্ব ও বিনয়ের’।

একই সঙ্গে তিনি ‘দায়িত্ব, সম্মান এবং জাতি সবার আগে’, এই মূল্যবোধ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি অটল অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব গ্রহণ করছি, যার ভিত্তি হলো দায়িত্ব, সম্মান এবং জাতি সবার আগে এই আদর্শ।”

পাশাপাশি, ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে তাদের আস্থা ও বিশ্বাসের জন্য ধন্যবাদ জানান।

নবনিযুক্ত সেনাপ্রধান ভারতের সেবায় জীবন উৎসর্গকারী সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, তাদের সাহস, আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবার চেতনা ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্ম ভারতীয় সেনাসদস্যদের অনুপ্রাণিত করে যাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা