× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের এমন ছবির মানে কী?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ঘণ্টা আগে

গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাসের’ আদলে পোস্ট করা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে বিস্তর বিতর্ক চলছে। ছবি: সংগৃহীত

গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাসের’ আদলে পোস্ট করা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে বিস্তর বিতর্ক চলছে। ছবি: সংগৃহীত

সব সময় আলোচনার মধ্যে থাকতে চাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করে একটি ছবি পোস্ট করেছেন তার ট্রুথ সোশ্যালে।

গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাস’-এর আদলে পোস্ট করা সেই ছবি নিয়ে বিস্তর বিতর্ক চলছে।

তার এমন ছবি পোস্ট করার অর্থ কী তা নিয়ে আলোচনা চলছে। খবর দি ইনডিপেনডেন্টের।

খবরে বলা হয়েছে, গত শনিবার ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন। 

সেখানে তাকে হাঁটু গেড়ে বসা অবস্থায় কাঁধে পুরো পৃথিবী বহন করতে দেখা যায়।

তার গায়ে জড়ানো ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। ওই ছবি নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়েছে।

ছবিটি গ্রিক পুরাণের অ্যাটলাস চরিত্রের প্রতি ইঙ্গিত করে।

পুরাণ অনুযায়ী, অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে চিরকাল নিজের কাঁধে আকাশমণ্ডল বহন করতে হয়।

পরবর্তীকালে জনপ্রিয় শিল্পকর্মগুলোতে তাকে পৃথিবী কাঁধে বহন করতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প এ ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনিও যেন একাই পুরো বিশ্বের দায়িত্ব নিজের কাঁধে বহন করছেন। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন দেননি।

ছবিটি পোস্ট করা হয় এমন একদিন পর, যেদিন যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ড্রোন সংরক্ষণস্থলে হামলা চালায়।

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে ২০ বছর বয়সী নিজের সঙ্গে ১৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তুলনা করা হয়।

ট্রাম্পের ছবিতে তাকে ১৯৬৪ সালে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে সামরিক ধাঁচের পোশাকে দেখা যায়।

ওবামার ছবিতে তাকে অক্সিডেন্টাল কলেজে পড়ার সময় মুখে গাঁজার সিগারেট নিয়ে দেখা যায়।

এ ঘটনায় হোয়াইট হাউসের কাছে মন্তব্য চাইলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও ট্রাম্প এমন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে ঈশ্বরতুল্য চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে।

চলতি বছরের শুরুতে তিনি একটি এআই-নির্মিত ছবি শেয়ার করেন, যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো অসুস্থ একজন ব্যক্তিকে সুস্থ করে তুলতে দেখা যায়।

ছবিতে ট্রাম্পকে সাদা ধর্মীয় পোশাক ও লাল স্টোল পরিহিত অবস্থায় দেখানো হয়।

তার হাত থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে এবং তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তিকে আশীর্বাদ বা সুস্থ করে তুলছেন।

পাশে একজন নার্স, এক নারী, একজন প্রবীণ সেনা সদস্য ও এক আমেরিকান সেনাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। 

সেই ছবি প্রকাশের পর অনেক রিপাবলিকান সমর্থকও ক্ষোভ প্রকাশ করেন।

তাদের মতে, যিশুর সঙ্গে এমন তুলনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

পরে ছবিটি মুছে ফেলার পর সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প দাবি করেন, তিনি নিজেকে যিশুর সঙ্গে তুলনা করতে চাননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা