× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সচল হচ্ছে হরমুজ প্রণালি: তেলবাহী ট্যাংকার চলাচল শুরু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ২৩ মিনিট আগে

ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে অবস্থানরত তেলবাহী ট্যাংকার। ছবি: দ্য সিয়াটল টাইমস/এপি

ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালিতে অবস্থানরত তেলবাহী ট্যাংকার। ছবি: দ্য সিয়াটল টাইমস/এপি

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকার চলাচল শুরু হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে।

জাহাজ চলাচলের তথ্য (শিপ ট্র্যাকিং ডেটা) অনুযায়ী, সম্প্রতি প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে দুটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। দীর্ঘ অচলাবস্থার পর এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। 

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা কেপলারের তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী, পৃথকভাবে আরও দুটি বিশালাকার সুপার ট্যাংকার এই প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। প্রতিটি জাহাজ সর্বোচ্চ ৪০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম। এর মধ্যে একটি সুপার ট্যাঙ্কার ইরাকের বসরা বন্দরের দিকে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বর্তমান এই জাহাজ চলাচলের হার এখনো বেশ নগণ্য। তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১২৫টি জাহাজ চলাচল করত। সেই হিসেবে বর্তমানের এই গতি স্বাভাবিক সময়ের তুলনায় সামান্যতম অংশ মাত্র।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা