× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননের নিরাপত্তা হুমকির মুখে থাকলে কোনো চুক্তিই টেকসই হবে না: ইরান

আল জাজিরা

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১৯:০৪ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১৯:২১ পিএম

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: মেহের নিউজ এজেন্সি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: মেহের নিউজ এজেন্সি

লেবাননের নিরাপত্তা হুমকির মুখে থাকলে কোনো চুক্তিই টেকসই হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্বই সমঝোতা স্মারকের অন্যতম প্রধান ভিত্তি।

তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেও এই বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ওই সমঝোতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতিও রয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গীকারের কাঠামোর মধ্যেই পড়ে।

ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক স্বাধীনতার পূর্ণ নিশ্চয়তা নিশ্চিত না হলে কোনো চুক্তিই দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা