× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে শান্তিচুক্তিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র, খুলছে হরমুজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৬ ১১:৫৫ এএম

আপডেট : ১৫ জুন ২০২৬ ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হরমুজ প্রণালি পুনরায় চালু করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে রবিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন!”

তিনি লেখেন, “আমি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে টোল-ফ্রি করে (ফি ছাড়া) খুলে দেওয়ার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি হরমুজ প্রণালি টোল-ফ্রি করে খুলে দেওয়ার পূর্ণ অনুমোদন দিচ্ছি, একই সাথে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়ারও অনুমোদন দিচ্ছি।”

ট্রাম্প কৌশলগত এই জলপথ দিয়ে সামুদ্রিক যান চলাচল এবং জ্বালানি চালান পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়ে লিখেছেন, “বিশ্বের জাহাজসমূহ, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ শুরু হোক।”

তবে তিনি এই চুক্তির বিস্তারিত বা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেননি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ ও সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তির ঘোষণা রাতে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধও রাতে তুলে নেওয়া হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার ভোরে জানান, যুক্তরাষ্ট্র ও ইরান দীর্ঘ ও ঘনিষ্ঠ আলোচনার পর একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে।

তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বলেন, “দীর্ঘ আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র ও ইসলামিক রিপাবলিক অব ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, “উভয় পক্ষই লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে।”

এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা