× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হচ্ছে না: ইরান

প্রবা ডেস্ক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৬ মিনিট আগে

ইরানের রাজধানী তেহরানের একটি জনবহুল রাস্তার দৃশ্য। ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের একটি জনবহুল রাস্তার দৃশ্য। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা থাকলে আপাতত তা হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আল জাজিরার এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকটি রবিবার স্বাক্ষরিত হবে না। তবে তিনি “আগামী দিনগুলোতে” এটি হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেননি।

পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত দলিলটির কথা উল্লেখ করে তিনি বলেন, “ইসলামাবাদ যে স্মারকলিপিটি নিয়ে কাজ করছে, তার মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ করা এবং এই পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে পারমাণবিক বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না।”

“আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে; যদিও তা আগামীকাল হবে না, তবে আগামী দিনগুলোতে এটি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

তিনি বলেন, “অপর পক্ষের অস্থিতিশীলতার কারণে এই প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো মন্তব্যের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা