× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপনে ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ৯ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে রাজি হয়েছেন। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে চাননি।

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ী বরাতে শুক্রবার দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রেজায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় রেজায়ী দাবি করেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করেছে এবং দেশের প্রতিরোধক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ‘জুয়াড়ি ট্রাম্প’ এখন তেহরানের সঙ্গে আলোচনায় বসতে ভয় পাচ্ছেন

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে ইসরায়েলের প্রভাব এতটাই বেড়েছে যে, লবিংয়ের কারণে দেশটি কার্যত ‘জায়নবাদী শাসনের উপনিবেশে’ পরিণত হয়েছে।

রেজায়ীর এ মন্তব্যের আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে লেবাননসহ সব ফ্রন্টে চলমান সংঘাতের আনুষ্ঠানিক অবসান ঘটবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার পথ উন্মুক্ত হবে।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি স্বাক্ষরের আশা করছে যুক্তরাষ্ট্র। ওই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা