প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৬ ১০:১৪ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬ ১০:৪১ এএম
উত্তর কোরিয়ায় কিম জং উনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: সিনহুয়া
চীন–উত্তর কোরিয়া মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫ বছর পূর্তি উযদাপন করছে।
১৯৬১ সালের ১১ জুলাই স্বাক্ষরিত এই চুক্তিটি চীনের একমাত্র আইনগতভাবে বাধ্যতামূলক প্রতিরক্ষা চুক্তি হিসেবে বিবেচিত হয়।
এটি উত্তর কোরিয়ার প্রতি বেইজিংয়ের নিরাপত্তা প্রতিশ্রুতি এবং পিয়ংইয়ংয়ের ওপর তার প্রভাবেরও প্রতিফলন।
চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, “যদি কোনো একটি পক্ষ এক বা একাধিক রাষ্ট্রের সশস্ত্র হামলার শিকার হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে অপর পক্ষ তার হাতে থাকা সব ধরনের সামরিক ও অন্যান্য সহায়তা অবিলম্বে প্রদান করবে।”
সময়ের সঙ্গে চীন–উত্তর কোরিয়া সম্পর্কের উত্থান-পতন ঘটলেও উভয় দেশই এই চুক্তি বহাল রেখেছে। সর্বশেষ ২০২১ সালে এর নবায়ন করা হয়।
তবে ২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গেও একই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যা বেইজিং ও পিয়ংইয়ংয়ের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।