প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষৎকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনে স্ত্রী জিল বাইডেন সম্প্রতি তার প্রকাশিত স্মৃতিকথা ‘View from the East Wing: A Memoir’—এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া একটি হীরা উপহারের কথা উল্লেখ করেন। উপহারটি নিয়ে হোয়াইট হাউসের ভেতরের অজানা এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাবেক এই ফার্স্ট লেডি ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়েছে, জিল বাইডেনের প্রকাশিত বইটিতে হোয়াইট হাউসের জীবনযাপন, কূটনৈতিক উপহার এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট ফ্যামিলির ওপর আরোপিত কঠোর নৈতিক ও আর্থিক বিধিনিষেধের বিস্তারিত বিবরণ রয়েছে।
জিল বাইডেনন স্মৃতিকথায় জানান, নরেন্দ্র মোদির ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্র সফরের সময় তাকে একটি ৭ দশমিক ৫ ক্যারেটের ল্যাব-গ্রোন বা গবেষণাগারে তৈরি (সিন্থেটিক) হীরা উপহার দেন। তার ভাষায়, উপহারটি ছিল ভারতের ল্যাব-গ্রোন রত্নশিল্পে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষার প্রতীক।
তিনি
স্মৃতিকথায় লেখেন, ‘কখনও ছোট কিছু—ফুল, ওয়াইন—আবার
কখনও বড় কিছু, যেমন
৭.৫ ক্যারেটের সিন্থেটিক
হীরা যা ছিল ভারতের
ল্যাব-গ্রোন রত্নে নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষার প্রতীক।’ তিনি আরও বলেন,
‘হীরাটি সঙ্গে সঙ্গেই দৃষ্টি কাড়ে’। তিনি লিখেছেন, ‘হীরাটি
ছিল অত্যন্ত সুন্দর’।
উপহারের প্রশংসার
সঙ্গে সঙ্গে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের সরকারি নিয়ম-নীতি ও হোয়াইট হাউসের স্মৃতিকথা্।
নিয়ম অনুযায়ী,
ফার্স্ট লেডি বা সরকারি কর্মকর্তারা বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার ব্যক্তিগতভাবে
রাখতে পারেন না। তিনি লেখেন, ‘এটি আমাকে ব্যক্তিগতভাবে দেওয়া হয়নি। ফার্স্ট লেডিকে
দেওয়া হয়েছিল, তাই এটি ফেডারেল সরকারের সম্পত্তি’।
যুক্তরাষ্ট্রের
নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট মূল্যের বেশি দামের উপহার সরকারিভাবে মূল্যায়ন করা হয় এবং
যাকে উপহার দেওয়া হয় চাইলে সেই নির্ধারিত মূল্য পরিশোধ করে উপহারটি নিজের কাছে রাখতে
পারেন।
প্রথমে জিল বাইডেন ভেবেছিলেন, তিনি হয়তো হীরাটি কিনে রাখতে পারবেন। তিনি লিখেছেন, নরেন্দ্র মোদি বলেছিলেন এটি তার শহরে হাতে তৈরি এবং দাম ২ হাজার ৫০০ ডলার। তিনি বিক্রির রসিদও দেখিয়েছিলেন। জিল বাইডেন ভেবেছিলেন, হয়তো তিনি এটি কিনে নেব।কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট উপহারটির মূল্য নির্ধারণ করে ২০ হাজার ডলার।