× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ঘণ্টা আগে

আপডেট : ১৭ ঘণ্টা আগে

ইরানের রাডারে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি: সেন্টকম

ইরানের রাডারে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ছবি: সেন্টকম

হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “এ ঘটনার পর সম্ভাব্য পরবর্তী হামলা প্রতিরোধে গোরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালানো হয়েছে।”

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরিব জানিয়েছে, এর জবাবে ইরান কুয়েতে দুটি যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সেন্টকম জানিয়েছে, উপসাগরীয় দুটি দেশের দিকে ছোড়া সাতটি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি প্রতিহত করা হয়েছে এবং একটি লক্ষ্যে পৌঁছাতে ব্যার্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিন আগে ঘটে যাওয়া পাল্টাপাল্টি হামলার পর এ ঘটনা ঘটল, যা দুই দেশের মধ্যকার নড়বড়ে যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের জন্ম দেয়।

এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা চালায় এবং কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়।

এপ্রিলের শুরুতে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরপরই, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, এই অবরোধ “একটি চুক্তি সম্পাদিত, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা