× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরানের ক্ষেপণাস্ত্র ২১-২২ শতাংশ অবশিষ্ট: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ঘণ্টা আগে

আপডেট : ১৩ ঘণ্টা আগে

ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: আনাদলু

ইরানের ক্ষেপণাস্ত্র। ছবি: আনাদলু

ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ক্ষমতার বেশিরভাগই হারিয়েছে এবং ক্ষেপণাস্ত্র মজুদের মাত্র ‘২১%-২২%’ অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, “ইরানের অধিকাংশ ড্রোন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “তাদের এখনও কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছে। তবে শতকরা হিসাবে বলতে গেলে, তাদের হাতে আগের তুলনায় মাত্র ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। সংখ্যাটি এখনও উল্লেখযোগ্য।”

ইরান কেন এখনও যুদ্ধের স্থায়ী অবসানের জন্য কোনও চুক্তিতে সম্মত হয়নি- এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরান গর্বিত। এমন কিছু সিদ্ধান্ত তাদের নিতে হবে, যা তারা কখনো কল্পনাও করেনি।”

ট্রাম্প বলেন, “তাদের সামনে অন্য কোনও পথ নেই। তবে এসব বিষয়ে সময় লাগে।”

নিজের প্রথম মেয়াদে ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে সরে আসার পর আরও ভালো কোনো সমঝোতা করতে না পারার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, “এ ধরনের বিষয় মীমাংসা করতে বছরের পর বছর সময় লাগে। এই মানুষগুলো ৪৭ বছর ধরে লড়াই করে আসছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা