× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালবাহী জাহাজে ড্রোন হামলা, আজারবাইজানি ৫ নাগরিক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আজভ সাগরের তাগানরোগ উপসাগরীয় এলাকায় দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলায় হামলা চালানো হয়েছে। ছবি: রয়টার্স

আজভ সাগরের তাগানরোগ উপসাগরীয় এলাকায় দুটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলায় হামলা চালানো হয়েছে। ছবি: রয়টার্স

আজভ সাগরে দুটি বিদেশি মালবাহী জাহাজে ড্রোন হামলায় অন্তত পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে রাশিয়ার দাবি, জাহাজ দুটিতে ইউক্রেন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান জানান, কিয়েভ ওই এলাকায় অবৈধ পণ্য বহনকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে তিনি বাকু ও মস্কোর বক্তব্য কিংবা নাবিকদের নিহত হওয়ার খবর সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাকুর কাছে পাঠানো রাশিয়ার একটি সরকারি বার্তা অনুযায়ী, দুটি জাহাজের ক্রুদের মধ্যে ২৫ জন আজারবাইজানি নাগরিক ছিলেন। মন্ত্রণালয় আরও জানায়, জাহাজ দুটি কোনও আজারবাইজানি কোম্পানির মালিকানাধীন নয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় মোট পাঁচজন আজারবাইজানি নাগরিক নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে আমাদের অবহিত করেছে রাশিয়া। 

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের আজভ সাগর তীরবর্তী রাশিয়ার ইয়েইস্ক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আজারবাইজান দূতাবাসের কর্মকর্তারা পৌঁছেছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, বেলিজ ও পালাউয়ের পতাকাবাহী ‘নাত্রা’ ও ‘সিরকন’ নামে জাহাজ দুটি তুরস্ক থেকে রোস্তভ-অন-দন বন্দরের উদ্দেশে যাত্রার সময় হামলার শিকার হয়।

ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি জানান, ইউক্রেনীয় ড্রোনগুলো ‘৫ জুন রাতে মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দর এবং উপকূলীয় জলসীমায় অবস্থানরত পাঁচটি জাহাজে আঘাত হেনেছে।’ 

তার দাবি, জাহাজগুলো অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে শস্য পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা