× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি না থাকলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:৫৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ২০:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এপি

ট্রাম্পের সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে ‍যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প বুধবার নিউ ইয়র্ক পোস্টের বিখ্যাত পডকাস্ট ‘পড ফোর্স ওয়ানে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ইরান চুক্তিতে সংশোধনী চান ট্রাম্প

তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের ছিল। নেতানিয়াহু উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে ঠকিয়েছে? যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি।’

ট্রাম্প জানান, ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেজন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের একটি উত্তপ্ত ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন।

এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সেই ফোনকলের বিতর্ক এবং ইরান-লেবানন যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই ট্রাম্প এই পডকাস্টে অংশ নেন।

ট্রাম্প জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি প্রথম মেয়াদ থেকেই চিন্তিত ছিলেন। তাই তিনি বারাক ওবামা সরকারের সময়ে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে বের করে আনেন।
ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রধান কারিগর হিসেবে নিজেকে দাবি করে ট্রাম্প বলেন, ‘বিষয়টি ইসরায়েলের সঙ্গে জড়িত। কারণ ইরান পারমাণবিক বোমা বানালে সবার আগে ইসরায়েলের ওপরই হামলা করত। আমি সত্যি বলছি, আমি যদি না থাকতাম, তবে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না’।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা