যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এপি
ট্রাম্পের সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের অস্তিত্ব থাকত না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প বুধবার নিউ ইয়র্ক পোস্টের বিখ্যাত পডকাস্ট ‘পড ফোর্স ওয়ানে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
আরও পড়ুন: ইরান চুক্তিতে সংশোধনী চান ট্রাম্প |
তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের ছিল। নেতানিয়াহু উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘সে আমাকে ঠকিয়েছে? যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি।’
ট্রাম্প জানান, ইরান যেন পারমাণবিক বোমা তৈরি করতে না পারে, সেজন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের একটি উত্তপ্ত ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন।
এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সেই ফোনকলের বিতর্ক এবং ইরান-লেবানন যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতেই ট্রাম্প এই পডকাস্টে অংশ নেন।