প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৬ ২২:০৪ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ২২:০৬ পিএম
দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহরে ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স
লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাত ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে লেবাননজুড়ে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৪৩৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১০ হাজার ৩৯৫ জন।
গত ২ মার্চ থেকে লড়াই পুনরায় শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও সামরিক তৎপরতা জোরদার করে, যার ফলে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। মূলত বেসামরিক এলাকাগুলোতে ক্রমাগত হামলার কারণে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে বলে উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।