× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪৬

বিবিসি

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৭:১৭ পিএম

আপডেট : ০১ জুন ২০২৬ ১৭:২০ পিএম

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ছবি: বিবিসি

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ছবি: বিবিসি

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে উদ্ধারকারী দল বিবিসিকে জানিয়েছে।

চীনের সীমান্তবর্তী শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে কর্মরত এক উদ্ধারকর্মী জানান, নিহতদের মধ্যে এক বছর বয়সী এক শিশুসহ ছয়জন শিশু রয়েছে। 

এ ঘটনায় আহত প্রায় ৭৪ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী নামখাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এবং তিন চীনা নাগরিকসহ নিহত ৪৬ জনের সবার মরদেহ রবিবার সন্ধ্যায় দাহ করা হয়।

বিস্ফোরণে কাউং তাত গ্রামের প্রায় ২০০টি এবং পাশের প্যান লোন গ্রামের আরও প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

এলাকাটির নিয়ন্ত্রণকারী এবং সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে এই ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে।

টিএনএলএ জানায়, স্থানীয় খনিতে ব্যবহারের জন্য একটি গুদামে সংরক্ষিত বিস্ফোরক পদার্থে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্তারিত কোনো তথ্য না দিয়ে গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, “এই বিস্ফোরণের কারণে বহু স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে সৃষ্টি হওয়া বিশাল গর্তের চারপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। এতে অসংখ্য ভবন বিধ্বস্ত হয়ে গেছে এবং পোড়া ধ্বংসাবশেষ ও ভেঙে যাওয়া গাছপালা থেকে সোমবারও ধোঁয়া উড়তে দেখা গেছে।

“মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ দিন এসে গেছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বাসিন্দা লিখেছেন, প্রথমদিকে অনেকেই ধারণা করেছিলেন যে বিমান হামলার কারণে এমনটি হয়েছে।

ওই বাসিন্দা লেখেন, “নিছক ভাগ্যের জোড়ে মোবাইল ফোনই আমার জীবন বাঁচিয়েছে।”

“আমি শোবার ঘরে বসে নুডলস খাচ্ছিলাম এবং ফোন দেখছিলাম। যদি রান্নাঘরে বসে খেতাম, তাহলে হয়তো আজ বেঁচে থাকতাম না।”

ওই বাসিন্দা জানান, তার পায়ে সামান্য আঘাত লেগেছে তবে তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের পরের পরিস্থিতিকে তিনি আতঙ্ক ও শোকে ভরা বলে বর্ণনা করেন।

তিনি লেখেন, “মানুষ কাঁদছিল, তাদের বাবা-মাকে ডাকছিল।”

“মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ দিন এসে গেছে।”

তিনি প্রশ্ন তোলেন, কীভাবে বিস্ফোরক মজুতের একটি স্থাপনা আবাসিক এলাকার এত কাছে হতে পারে। তার মতে, নিহতদের পরিবারগুলো পূর্ণাঙ্গ ব্যাখ্যা না পেলে সন্তুষ্ট হবে না।

‘খনিজসম্পদের ওপর নির্ভরশীল বিদ্রোহী গোষ্ঠীগুলো’

টিএনএলএর তথ্যমতে, ওই স্থাপনাটিতে খনিশিল্পে ব্যবহারের জন্য তাদের অর্থনৈতিক বিভাগের সংরক্ষিত জেলিগনাইট বিস্ফোরক রাখা ছিল।

কীভাবে ওই বিস্ফোরক পদার্থে বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

টিএনএলএ মিয়ানমারের সামরিক জান্তার বিরোধিতাকারী সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর একটি।

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, দেশটির অনেক বিদ্রোহী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার অর্থ জোগাড় করতে মূল্যবান খনিজসম্পদ উত্তোলনের ওপর নির্ভরশীল। তবে নিরাপত্তাব্যবস্থার শৈথিল্যের কারণে খনিধসসহ অন্যান্য দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা