× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনা আমদানির বিরুদ্ধে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৪:০৯ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ০০:৪৫ এএম

চীনা আমদানির বিরুদ্ধে কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

চীনের ক্রমবর্ধমান আমদানির চাপ মোকাবিলায় আরও কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের শিল্পবিষয়ক প্রধান স্টেফান সেজোর্নে বলেছেন, ইউরোপের গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোকে রক্ষা করতে চীনা পণ্যের ওপর আমদানি কোটা ও শুল্ক আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা হবে।

বৃহস্পতিবার প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেজোর্নে জানান, ইইউ ভবিষ্যতে শুধু নির্দিষ্ট প্রতিষ্ঠান বা কাঁচামালের ক্ষেত্রে নয়, বরং পুরো শিল্পখাতের জন্যই সুরক্ষামূলক ব্যবস্থা (সেফগার্ড ক্লজ) প্রয়োগ করবে।

তার মতে, চীনের তথাকথিত ‘অন্যায্য প্রতিযোগিতা’ ইউরোপীয় শিল্পের জন্য অস্তিত্বের সংকট তৈরি করছে। বিশেষ করে রাসায়নিক, ধাতু এবং পরিচ্ছন্ন প্রযুক্তি (ক্লিন টেকনোলজি) খাত চীনা আমদানির কারণে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

সেজোর্নে বলেন, “ইউরোপীয় শিল্পকে রক্ষার জন্য আমাদের হাতে থাকা সব ধরনের বাণিজ্যিক সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হবে। অন্যথায় কয়েকটি কৌশলগত শিল্পখাত ধ্বংসের মুখে পড়তে পারে।”

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের এ অবস্থান বেইজিং ও ব্রাসেলসের মধ্যে চলমান বাণিজ্যিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল এবং অন্যান্য প্রযুক্তিপণ্যে চীনের ভর্তুকিনির্ভর উৎপাদন নিয়ে ইউরোপের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পেয়েছে।

ইইউর নতুন পদক্ষেপ কার্যকর হলে চীনা রপ্তানিকারকদের জন্য ইউরোপীয় বাজারে প্রবেশ আরও কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা