× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৬ ০৮:২৭ এএম

আপডেট : ০১ জুন ২০২৬ ০৮:২৮ এএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়া নিউজ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়া নিউজ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান।

এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপ-প্রধান মেহদি তাবাতাবাই পেজেশকিয়ানের পদত্যাগের খবরগুলোকে ‘মিথ্যা’ বলে জানিয়েছেন। তিনি এগুলোকে কয়েকটি বিদেশি গণমাধ্যমের ‘মিডিয়া গেমের’ ধারাবাহিকতা বলে অভিহিত করেছেন।

তাবাতাবায়ি বলেন, “পেজেশকিয়ান কখনোই ইরানের জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না। ইরান ‘ঐক্য ও সংহতির পথ থেকে পিছু হটবে না’।”

তিনি বলেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা ‘সে ইচ্ছা নিয়েই কবরে যাবে’। দেশের অভ্যন্তরে বিভাজন নিয়ে চলা জল্পনাকল্পনাও প্রত্যাখ্যান করেন তিনি।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। তেহরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরবর্তীতে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দীর্ঘমেয়াদি কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় দুই পক্ষ।

এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা